• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার এ দাবি করা হয়। সামরিক অভিযানে পানির নিচে চালকবিহীন ড্রোন ব্যবহারের বিষয়টি এ ঘটনার মাধ্যমে নতুন করে সামনে এসেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আটক করা ড্রোনটি ডাইভ-এলডি মডেলের একটি বড় স্বয়ংক্রিয় পানির নিচের যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আন্দুরিল এটি তৈরি করেছে।

প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ ডাইভ-এলডি পানির নিচে মাইন শনাক্ত ও অপসারণ, সমুদ্রতল জরিপ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তার ও পাইপলাইনের মতো পানির নিচের অবকাঠামো পরিদর্শনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রবেশমুখে তারা মার্কিন বাহিনীর অন্যতম আধুনিক ও বুদ্ধিমান চালকবিহীন সাবমেরিন আটক করেছে। এতে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে বলেও দাবি করা হয়।

তবে ইরানের এ দাবির পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন জানিয়েছে, একটি পানির নিচের ড্রোন এক দিনেরও বেশি সময় আগে ত্রুটির কারণে বিকল হয়ে যায়।

পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ড্রোনটি ওই অঞ্চলের পানিসীমা জরিপ করে চলমান সামরিক অভিযানে সহায়তা করছিল। তবে এটি পুরোনো মডেলের ড্রোন ছিল এবং এতে সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা কিংবা কোনো গোপন সোনার বা রাডার সরঞ্জাম ছিল না।

ড্রোনটি হারানোর বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান আন্দুরিলও। তবে প্রতিষ্ঠানটি ঘটনাটির গুরুত্ব কমিয়ে দেখিয়েছে। এক মুখপাত্র বলেন, ডাইভ-এলডি এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালনার জন্য তৈরি এবং প্রয়োজন হলে সেটি হারানোর ঝুঁকিও নকশার অংশ হিসেবে বিবেচনা করা হয়।

সামরিক ক্ষেত্রে নাবিকদের ঝুঁকিতে না ফেলে সমুদ্রের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুপক্ষের জাহাজ ও সাবমেরিন শনাক্ত করতে যুক্তরাষ্ট্র পানির নিচে ও পানির ওপর চলাচলকারী চালকবিহীন সামরিক ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগ করছে।

আরও পড়ুন

হংকংয়ের চীনা শাসন-পরবর্তী প্রথম নেতা তুং চি-হুয়া মারা গেছেন

পশ্চিম তীরে ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪

কানাডার মদ, দুগ্ধপণ্য ও মোটরবাইক আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা

আন্দুরিলের তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি ঘাঁটিতে ফিরে না গিয়ে টানা ১০ দিন পর্যন্ত পানির নিচে কার্যক্রম পরিচালনা করতে পারে। এটি সর্বোচ্চ প্রায় ৬ হাজার মিটার গভীরতায় ডুব দিতে সক্ষম। ২০২৪ সালে মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্সস্কুপ জানিয়েছিল, প্রতিটি ডাইভ-এলডির দাম প্রায় ২৫ লাখ ডলার।

সূত্র: রয়টার্স

এমএস/

  • সাবমেরিন ড্রোন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X